রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনীত হওয়ায় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালি করেছে রাঙামাটি পৌর জাসাস।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় তবলছড়ি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে টেক্সটাইল মার্কেট বিরতি করে । পরবর্তী বিএনপির কার্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা পেট্রোল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দীপন তালুকদার দীপুকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
রাঙামাটি পৌর জাসাসের সভাপতি শহিদুল ইসলাম ভুট্টার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় র্যালিতে জেলা ও উপজেলা জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ পৌর, সদর উপজেলা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালি শেষে বক্তারা বলেন, দীপন তালুকদার দীপু নতুন দায়িত্বে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে পার্বত্য এলাকার মানুষের কল্যাণ, উন্নয়ন ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে তার নেতৃত্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।