পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা পরিষদে বিএনপির লোকজনকে দিয়ে পরিষদ গঠন করা হয়েছে—এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এর মুখ্য সংগঠক সারজিস আলম।

তার ব্লু বেরিফাইড দেওয়া এক পোস্টে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলার জেলা পরিষদে শুধুমাত্র বিএনপির লোকদের দিয়ে জেলা পরিষদ গঠন করা হয়েছে। এ কারণে এগুলোকে ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ’ না বলে ‘বিএনপি জেলা পরিষদ’ বলা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে সারজিস আলম আরও অভিযোগ করেন, স্থানীয় মানুষের ভাষ্য অনুযায়ী অর্থের বিনিময়ে জেলা পরিষদের সদস্য পদে অনেককে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ধরনের কর্মকাণ্ডকে বিএনপির দলীয়করণের রাজনীতি উল্লেখ করে এর বিরুদ্ধে ধিক্কার ও প্রতিবাদ জানান তিনি।

পোস্টের শেষাংশে তিনি বলেন— “ঐক্য, কিন্তু একরূপতা নয়; বৈচিত্র্য, কিন্তু বিভাজন নয়; অধিকার, কিন্তু বৈরিতা নয়।”

গতকাল (২৫ আগষ্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেয়া তার আরেকটি পোস্টে তিনি লিখেন, “বিএনপি সরকার পার্বত্য জেলা পরিষদ গুলোকে অতীতের ন্যায় বিএনপি পরিষদ বানিয়ে রেখেছে।"

আরো পড়ুন→লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩