মাদক নির্মূলে পরিবার ও সমাজের সচেতনতার ওপর গুরুত্বারোপ করে মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাঙামাটি সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

মাদকবিরোধী সুধী সমাবেশে তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মাদক মামলার আসামিদের জামিনের ক্ষেত্রে আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে মাদক ব্যবসায়ী ও পৃষ্ঠপোষকদের ছাড় দেওয়া যাবে না।

মাদকমুক্ত সমাজ গঠনে অভিভাবকসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।