পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২১ আগস্ট ২০২৬, শুক্রবার রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুস।
গাউছিয়া কমিটি বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এ জশনে জুলুসকে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকদের দাবি, এটি পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম জশনে জুলুস।
জুমার নামাজের পর রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে জশনে জুলুস শুরু হওয়ার কথা রয়েছে। এতে রাঙ্গামাটি শহরসহ বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজকরা।
জুলুসে হামদ-নাত, দরুদ শরিফ ও বিভিন্ন ধর্মীয় স্লোগানে মুখরিত হবে শহরের রাজপথ। নবীপ্রেম, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হবে এ বর্ণাঢ্য আয়োজন।
আয়োজকরা জানান, জশনে জুলুস সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবারের আয়োজনে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে ২৪ গরিব-দুঃস্থ ও শিক্ষার্থীর মাঝে অনুদান বিতরণ