২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সাফল্যের নতুন দৃষ্টান্ত তৈরি করেছে বান্দরবানের বেসরকারি কোচিং প্রতিষ্ঠান ফারুক কোচিং হোম (এফসিএইচ) এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির অধিকাংশ শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ভালো নম্বর অর্জন করেছে। দেশব্যাপী তুলনামূলক কম পাসের হারের মধ্যেও এফসিএইচ-এর শিক্ষার্থীদের এমন সাফল্যে আনন্দিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই এফসিএইচ-এ তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে শিক্ষার্থীদের অনেকেই ছুটে যায় তাদের প্রিয় শিক্ষকদের কাছে। কেউ কেউ মিষ্টি নিয়ে গিয়ে ভাগাভাগি করে নেয় সাফল্যের আনন্দ। শিক্ষার্থীদের এমন ভালোবাসা ও সম্মান শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ককে আরও গভীর করে তুলেছে।
এফসিএইচ-এর এই সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক গোলাম ফারুকের দীর্ঘদিনের শ্রম, আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রতি নিবিড় তদারকি। শিক্ষার্থীদের কাছে তিনি শুধু একজন শিক্ষক নন; অনেকের কাছে তিনি একজন অভিভাবক, পরামর্শদাতা ও অনুপ্রেরণার নাম।
শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী বাড়তি সহযোগিতা, নিয়মিত পড়াশোনার তদারকি এবং এসএসসি পরীক্ষাকেন্দ্রিক প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নিতে কাজ করেছেন গোলাম ফারুক। আর তার সেই প্রচেষ্টার প্রতিফলন মিলেছে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে।
শিক্ষক জনাব গোলাম ফারুক বলেন, “একজন শিক্ষক হিসেবে এসএসসি পরীক্ষার ফলাফলের দিনে শিক্ষার্থীদের মুখে হাসি দেখার চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। তাদের সাফল্যই আমার সবচেয়ে বড় আনন্দ ও অর্জন। এই সাফল্যের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা, শিক্ষকদের আন্তরিকতা এবং সর্বোপরি মহান আল্লাহর রহমত রয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করানো নয়; শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য যোগ্য, সৎ ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তোলা। তারা জীবনের প্রতিটি পরীক্ষায় যেন সফল হতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।”
এফসিএইচ-এর শিক্ষার্থীদের এমন ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরাও। তাদের মতে, একটি কোচিং প্রতিষ্ঠানের সাফল্য শুধু ভালো ফলাফলের সংখ্যায় নয়; শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আন্তরিকতা, নিয়মিত পরিচর্যা এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয়ের মধ্যেও এর প্রকৃত সাফল্য নিহিত।
এদিকে এবারের এসএসসি ফলাফলে অধিকাংশ শিক্ষার্থীর ভালো ফলাফল বান্দরবানে এফসিএইচ-এর সুনাম আরও বাড়িয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থার জায়গা হিসেবে ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করছে ফারুক কোচিং হোম।
শিক্ষার্থীদের এই সাফল্যকে সামনে রেখে আগামী দিনেও আরও ভালো ফলাফল অর্জন এবং শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় জানিয়েছে এফসিএইচ।
আরো পড়ুন→লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ