প্রথমবারের মতো রাঙামাটি সফরে আসছেন প্রখ্যাত ইসলামি আলোচক ও সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) রাঙামাটির তবলছড়ি এলাকার স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হিলফুল ফুযুল স্বর্ণটিলা যুব সংঘ-এর উদ্যোগে অনুষ্ঠিত হবে ৯ম আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল।
এ মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী। তিনি "যুবক বয়সে ইবাদতের গুরুত্ব ও বান্দার প্রতি রবের দয়া" বিষয়ে গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনা উপস্থাপন করবেন।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শায়খ মাওলানা মোহাম্মদ সোলাইমান আলী রজভী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ সালাম রেজভী চিশতী। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে নাতে রাসুল (সা.) পরিবেশন করবেন মোহাম্মদ নুরুল্লাহ মাহির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আল্লামা মাওলানা মোহাম্মদ নুরুল আলম আলকাদেরী এবং সঞ্চালনায় থাকবেন হাফেজ মাওলানা মোহাম্মদ তানজিরুর রহমান।
আয়োজক হিলফুল ফুযুল স্বর্ণটিলা যুব সংঘ জানিয়েছে, ধর্মীয় এই মাহফিল সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তারা সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের আন্তরিক উপস্থিতি কামনা করেছেন। পাশাপাশি মাহফিলের সার্বিক সফলতার জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
বিশেষ প্রয়োজনে↓
মোঃ- জালাল উদ্দীন জীবন সভাপতি ০১৫৮১৮৪৬৮৩০ / মোঃ ওয়াছির জামান সাধারণ সম্পাদক, ০১৫৩৭৩৮৬৭০০
আরো পড়ুন→রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা