রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ১৬টি স্পিলওয়ে (জলকপাট) টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পানি নিষ্কাশনের পর বুধবার (২২ জুলাই) রাত ১১টায় সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

কাপ্তাই হ্রদের পানির স্তর ১০৩.২৬ ফুট (মিন সি লেভেল-এমএসএল)-এ নেমে আসায় জলকপাটগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে বর্তমানে হ্রদের পানির স্তর নিরাপদ অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেলে গত ১৮ জুলাই বাঁধের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং পানির স্তর স্বাভাবিক পর্যায়ে ফিরে আসায় বুধবার রাতে জলকপাটগুলো আবারও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

আরো পড়ুন→রাঙ্গামাটিতে ছাত্রদলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল