বান্দরবান সদর ইউনিয়নে গত ৪ঠা জুলাই (শনিবার) রেইছা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে প্রথম দফায় অপারেশনের জন্য ১০০ জন রোগীকে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে।
আগামী ২০শে জুলাই (সোমবার) এই বাছাইকৃত ১০০ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হবে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল রোগীকে আগামী ২০শে জুলাই (সোমবার) সকাল ৮টার মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিসহ নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। বাছাইকৃত রোগী সদর ইউনিয়ন রেইছা থলিপাড়া এবং ধুংখী পাড়ার বাসিন্দা।
উপস্থিতির স্থান: বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়, রেইছা বাজার, বান্দরবান সদর।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর সার্বিক ব্যবস্থাপনায় এই মানবিক কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।
যেকোনো প্রয়োজনে ও বিস্তারিত তথ্যের জন্য নিম্নোক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো: আহ্বায়ক: উছোমং মার্মা (01630161218), সদস্যবৃন্দ: বিরল তঞ্চঙ্গ্যা (01820208133), উচসিং মার্মা (01552384668), প্রকৃতি বড়ুয়া (01870059262), বাবুল খাঁন (01826161098)।