গত ০৪ জুলাই ভ্রমণের উদ্দেশ্যে দুর্গম থুইসাপাড়া এলাকায় যাওয়া ৪ জন অন্যান্য এলাকার ১৮ জনসহ মোট ২২ জন পর্যটক টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে আটকা পড়েন।

বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস-এর নির্দেশনায় জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প হতে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পর্যটকদের জন্য নিরাপদ আশ্রয়, বিজিবি’র পক্ষ থেকে আহার, নিরাপত্তা ও অন্যান্য মানবিক সহায়তা নিশ্চিত করা হয়।

আবহাওয়া অনুকূল থাকা সাপেক্ষে আগামীকাল বিজিবি’র তত্ত্বাবধানে আটকে পড়া পর্যটকদের বিকল্পপথে থানচি ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা, ভূমিধস ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা, নিরাপদ আশ্রয় প্রদান, খাদ্য ও প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা বিধানে বিজিবি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

আরো পড়ুন→ভারী বর্ষণে থানচিতে একাধিক স্থানে ভূমিধ্বস