টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ও আশ্রয়কেন্দ্রে অবস্থানরত শতাধিক পরিবারের মাঝে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে পানির ট্যাংক ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই ) বিকেলে বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয় ও বলি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রে, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ের সহায়তায় এবং বলিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বলিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মংসিংউ মারমা, সাধারণ সম্পাদক রেমবো ত্রিপুরা, বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গণি, বলিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সজল কর্মকারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বন্যার কারণে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। দূষিত পানি পান করলে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে পানির ট্যাংক ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখারও আশ্বাস দেন তারা
আশ্রয়কেন্দ্রে থাকা উপকারভোগীরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বিশুদ্ধ পানির সংকটের সময় এ সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পানিবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
আরো পড়ুন→দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন