বান্দরবান শহরের বালাঘাটায় ভোকেশনাল ইনস্টিটিউট মিলনায়তনে আজ (২৫ জুন) বিকাল ৪ ঘটিকায় ছাত্র পরিষদ বান্দরবান সরকারি কলেজ শাখার সহযোগিতায় এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের 'শিক্ষা উপকরণ উপহার প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
পিসিসিপি সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর হোসেন ইমন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন, সহ-সভাপতি জানে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রিদুয়ান হোসেন প্রমুখ।

প্রায় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের আসন্ন এইচএসসি পরীক্ষার জন্য শুভ কামনা জানান। পাহাড়ী বাঙালি সকল শিক্ষার্থীদের এইচএসসি পরবর্তী বিশ্ববিদ্যাল, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ভর্তি এডমিশন ও ভর্তি সহায়তা সহ প্রতিটি ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অতীতের ন্যায় পিসিসিপি কর্তৃক দূর্গম এলাকার ও অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে বলেও জানান।
সর্বোপরি শিক্ষার্থীদের পরীক্ষা পরবর্তী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে দৃঢ়তা ও প্রজ্ঞার সাথে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রধান করেন। এসময় শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়। তাছাড়া ছাত্র পরিষদের নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে ও শিক্ষাক্ষেত্রে সবর্দা শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।

পরিশেষে, পাহাড়ে দেশ ও সার্বভৌমত্ব বিরোধী যেকোনো চক্রান্ত, জাতিগত বৈষম্য, শোষণ ও নিপীড়ন প্রতিরোধেও শিক্ষার্থীদের সদা সচেতন থাকার বিনীত অনুরোধ জানান এবং শিক্ষা জীবন শেষে অর্জিত জ্ঞান দেশ ও জাতির তরে কাজে লাগানোর আহ্বান জানান।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি সফরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু