বান্দরবান সদর উপজেলাধীন সর্বসাধারণের অবগতির জন্য অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আগামী ৪ঠা জুলাই ২০২৬ (শনিবার) একটি বৃহৎ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
- তারিখ: ৪ঠা জুলাই ২০২৬, শনিবার
- সময়: সকাল ৮:০০ টা হতে বিকাল ৩:০০ টা পর্যন্ত
- স্থান: রেইছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, বান্দরবান সদর ইউনিয়ন।
উদ্যোক্তা: অংসাহ্লা মার্মা (চেয়ারম্যান, ৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ) সার্বিক ব্যবস্থাপনায়: উ: কে এস মং (সদস্য, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ) সহযোগিতায়: চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল
উক্ত ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে নিম্নোক্ত সেবাগুলো দেওয়া হবে:
- অভিজ্ঞ ডাক্তার দ্বারা চোখের সাধারণ ও জটিল সমস্যার পরীক্ষা ও পরামর্শ।
- রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান।
- ক্যাম্পে আগত রোগীদের মধ্যে যাদের চোখে ছানি ধরা পড়বে এবং অপারেশনের প্রয়োজন হবে, তাদের পরবর্তীতে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।
আপনার পরিবারের বা আশেপাশের কোনো চোখের সমস্যায় ভুগতে থাকা রোগীকে এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করার জন্য উৎসাহিত করুন। সুস্থ চোখেই সুন্দর জীবন।