মুখে তাদের অলৌকিক বুলি, অন্তরে শুধু বিষ,

মিথ্যা মায়ায় মরীচিকা আঁকে, ভাঙছে অহর্নিশ।

লোভের বশে আর লাভের খোঁজে, ঘোরে যে লাঠি হাতে,

স্বার্থের টানে অন্ধ মানুষ, শামিল কালো রাতে।

বিবেক হারিয়ে পশুর ঘোরে, চেতনা করেছে লোপ,

সামনে যাহারে পায় অবলীলায়, হানে আঘাতের কোপ।

অসহায় মানুষ নীরবে কাঁদে, বুকে নিয়ে হাহাকার,

লোভ ও ক্ষমতার মোহে নরপশু মেতেছে খেলায় মার।

অস্থিতিশীল এই তপ্ত ভূমিতে ভীতিময় চারিপাশ,

ত্রাস আর ভয়ে কেঁপে ওঠে আজ জননীর আশ্বাস।

তবুও ভাঙুক আঁধার কালো, জাগুক নতুন ভোর,

মানুষের জয়গানে ছিঁড়বে এই দানবীয় বাঁধন-ডোর।

আরও পড়ুন কবিতা-পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া