সবুজ পাহাড়ে মেঘ জমেছে,জমেছে অধিকারের ভারী দীর্ঘশ্বাস,

উত্তপ্ত কিরণে আলো ঢাকা পড়েছে,অবরুদ্ধ আজ মুক্ত আকাশ।

ঘন কুয়াশার মাঝেও এখানে মানুষের মনে নেই কোনো স্বস্তি,

ভূ-রাজনীতির জটিল ছকে,বিপন্ন আজ জনপদের অস্তিত্ব।

কুয়াশার তীব্রতা এতটাই বেশি,চেনা পথ আজ অচেনা লাগে,

সামান্য দূরত্বেও দৃশ্যমানতা কমে যায়,সংশয় আর ভয়ের দাগে।

সীমানার কাঁটাতার,ক্ষমতার লোভ,কেড়ে নেয় সহজ বেঁচে থাকা,

তবুও মাটির গভীরে রয়েছে,স্বাধিকারের রক্তিম রেখা আঁকা।

মানুষ এখানে মৃদুস্বরে বলছে,বুকের ভেতর চেপে রাখা ক্ষোভে—

কখন ভোরের আলো ফুটবে?মুক্তি মিলবে কোন সে অনুভবে?

পাহাড় স্তব্ধ,পাহাড় নীরব,সে তো শুধু পাথুরে কোনো কায়া নয়,

সহস্র বছরের ইতিহাস বুকে নিয়ে,সে এক জীবন্ত লড়াইয়ের জয়।

এই কুয়াশা কেটে যাবে একদিন,স্তব্ধতা ভেঙে আসবেই গান,

পাহাড়ে নামবে শান্তির সুবাতাস,ফিরে পাবে মানুষ

তার আপন মান।

আরও কবিতা পড়ুন: বিলীন সবুজ,রক্তাক্ত বুক