বগা লেকের শান্ত জলে ভোরের আলো হাসে,
চিম্বুকের ঐ মেঘের ভেলা পাহাড় পানে ভাসে।
সাঙ্গু নদীর বাঁকে বাঁকে সম্প্রীতিরই গান,
বারো জাতের চাদর মোড়া আমার বান্দরবান।
​মারমা, চাকমা, ম্রো আর বম এক সুরেতে গায়,
ত্রিপুরা-তঞ্চঙ্গ্যা ভাই লোভের মুক্তি চায়।
খিয়াং, খুমি, লুসাই, পাংখোয়া এক কাতারে এসে,
চাক ও বাঙালি হাত মেলায় এই পাহাড়ের দেশে।
​বারোটি রঙের মেলবন্ধনে বাঁধা আমাদের ঘর,
লোভের তাপে কেন তবে কেউ হবে আজ পর?
ক্ষমতার দাপট আর ঐ ঘুষের যত খেলা,
রুখে দেবো সব, ভেঙে দেবো আজ, আসবে নতুন বেলা।
​আইন তো নয় শুধু, চাই যে মনের আলো,
মূল্যবোধের মশাল জ্বেলে দূর করি সব কালো।
জবাবদিহির শক্ত হাতে ভাঙবো লোভের প্রাচীর,
তবেই হবে জয় এ দেশের, জয় হবে রে সবার।
​পাহাড়ি-বাঙালি এক হয়ে আজ লড়বো একসাথে,
দুর্নীতিমুক্ত সমাজ গড়বো প্রতিটি পাড়াতে।
পাহাড় যেমন আকাশ পানে মাথা উঁচু করে রয়,
ঐক্যের এই বজ্রশপথে আনবো নতুন জয়।

আরও পড়ুন -কবিতা কালের ক্যানভাসে বিশ্বাসের দোলাচল