সময়ের পরিক্রমায়ে বদলে যায় সংকল্পের রঙ,
দৃশ্যপট পাল্টানোর তোড়ে ভাঙে পুরোনো সে ঢং।
হিমশীতল আত্মাতেও হঠাৎ জাগে দ্রোহের কাঁপন,
ভেঙে চুরে দিতে চায় জড়তার এই আয়োজন।
​দরাজ গলায় আজ কুলুপ আঁটে বহুত্ববাদী স্বর,
যেখানে থাকার কথা মিলনের এক উচাটন ঘর।
বিশ্বাসের দেয়ালে আজ কেন এত খটকা লাগে?
সংশয়ের কালো মেঘ কেন তবে মনে জেগে ভাগে?
​তবুও আঁধার কেটে আলো আসবে নতুন ভোরে,
মুছে যাবে সংশয়, সত্যের হাতখানি ধরে।
সময়ের হাত ধরে বদলাবে আবার এই ক্ষণ,
দ্রোহের আগুন শেষে শান্ত হবে ক্লান্ত এ মন।
আরও পড়ুন কবিতা -নিজের খোঁজে