স্বপ্নের বেড়াজালে আবদ্ধ হয়ে অবিরাম ছুটে চলা,
দিনের আলোয় যেন আঁধারে আচ্ছন্ন এই ধরণী।
ভরসার আঙিনায় আজ অবিস্মরণীয় নিস্তব্ধতা,
পথপ্রদর্শকহীন এক বিষণ্ণ সময় বয়ে চলছি অবলীলায়।
​মনের গহিনে ভাবনাগুলো আঁকছে এলোমেলো রেখা,
কানে কানে বলছে কেউ— "তোমার অপেক্ষায় তো নেই কোনো দেখা।"
তবুও কেন এই ছুটে চলা? অসময়ে কিংবা বেলার শেষে?
নিজেকেই প্রশ্ন করি বারবার, হাহাকারের এই এ সময়।
​অযোগ্যতার তকমাটাই কি তবে একমাত্র প্রাপ্তি?
ভুল পথে হেঁটে চলা কি দেবে না কোনোদিনও মুক্তি?
বিষন্নতায় ভরে ওঠে মন, হিমশীতল হয় জাগরণ—
অনিশ্চিত গন্তব্যে একা ছুটে চলে এক অবুঝ মন।

আরও পড়ুন - অপ্রকাশিত উপাখ্যান