নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ এক শীর্ষ ডাকাত দলের সদস্যকে আটক করেছে বিজিবি। আটককৃত ডাকাত সদস্য জাহেদুল ইসলাম রাব্বি (১৮) বাইশারী ইউপির পশ্চিম নারিচবুনিয়া এলাকার লাল মিয়ার ছেলে বলে জানা যায়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ১১  টায়া উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১১ বিজিবির জোয়ানরা অভিযান চালিয়ে    তাকে আটক করেন।

এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয় অস্ত্র ও এ্যামোনিশন (৩ রাউন্ড গুলি) জব্দ করা হয়।

আটককৃত জাহেদুল ইসলাম রাব্বি বিজিবির জিজ্ঞেসাবাদে শিকার করে সে দীর্ঘদিনযাবত নুরুল আবছার প্রকাশ লেংড়া আবছারের ডাকাত টিমের একজন সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে।

২১ ফেব্রুয়ারি সকালে নাইক্ষ্যংছড়ি থানা ইনচার্জ (ওসি) মাসরুরুল হক এ প্রতিবেককে

জানান, বাইশারী ইউনিয়ের নারিচবুনিয়া থেকে জাহেদুল ইসলাম রাব্বি নামে এক ডাকাতকে বিজিবি কতৃক সোপর্দ করেছে থানায়।

সে বাইশারীর পশ্চিম নারিচবুনিয়া এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে  রামু থানার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘোনা পাড়ার বাসিন্দা। পুলিশ জানায় সে ডাকাত দলের প্রধান  লেংড়া আবছার এর টিমে সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় ডাকাতি ও অপকর্ম করে আসছে বলে জানায়। তার বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন→থানচিতে ইউনিয়ন নারী ও শিশু নির্যাতন বিরোধ কমিটি সমন্বয় সভা