বান্দরবান রোয়াংছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড  পুড়ে গেছে  দেড় শতাধিক দোকান ও ঘরবাড়ি এবং সাতটি মালামাল রাখার বড় গুদাম।

শ‌নিবার (২৭জুন) দিবাগত রাত ১টার থে‌কে ভোর পর্যন্ত এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে।

ফায়ারসার্ভিস  ও স্থানীয়‌দের সূ‌ত্রে জানা গে‌ছে, বাজারের একটি ব্রয়লার দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে,এ‌তে খাদ্য সামগ্রী মজুদ রাখা সাতটি বড় গুদামসহ  শতাধিক দোকান ও বসতবা‌ড়ি  পুড়ে যায়।

রোয়াংছড়ি ও বান্দরবান সদরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পাঁচ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার মংশৈনু মারমা জানান, ‘বাজারের দেলোয়ারের ব্রয়লারের দোকান  বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হ‌য়ে‌ছে ব‌লে আমরা জান‌তে পে‌রে‌ছি। এ‌তে খাদ্য সামগ্রী মজুদ রাখা সাতটি বড় গুদামসহ  শতাধিক দোকান ও বসতবা‌ড়ি  পুড়ে গেছে। প্রায় পাঁচ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত ছাড়া বলা যা‌চ্ছে না।