নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের বাহিরমাঠ এলাকায় মরিয়ম নামে সাত বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

মৃত মরিয়ম দোছড়ি বাহিরমাঠ ৭নং ওয়ার্ড বাসিন্দা মোহাম্মদ নুরুল আলমের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে ডুবে যায় মরিয়ম। কিছুক্ষণ পর মা মেয়েকে বাসায় না দেখে খুঁজাখুঁজি শুরু করলে।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে পাশের পুকুরে পানিতে খুঁজতে গেলে পানির নিচ থেকে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে সবাই মিলে শিশুটিকে নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন >>>বান্দরবানের থানচিতে কিশোরীদের অংশগ্রহণে বাইসাইকেল র‍্যালি অনুষ্ঠিত