নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান জেলায় কর্মরত বিভিন্নপ্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, নবাগত  পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার,পিপিএম(বার)।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায়  বান্দরবান জেলা পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসেন মো.রায়হান কাজেমী।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, ১২ জনগোষ্ঠীর  অবস্থানে পাৰ্বত্য জেলা বান্দরবানের শান্তি,সম্প্রীতি বজায় রাখতে আমরা কাজ করবো।সম্প্রতি একটা বড় শক্তি,এই শক্তি যেন কোন ভাবে নষ্ট না হয়। সম্প্রীতি আমাদের দিক থেকে,আপনাদের দিক থেকে এবং নাগরিক সমাজের সকলের দিক থেকে অব্যাহত যেন থাকে,তা হলে  কাজ করতে সুবিধা হবে।,পুলিশ ও সাংবাদিক মাঝে যেন দূরত্ব সৃষ্টি না হয় একে অন্যের পরিপূরক সাংবাদিকদের সাথে নিয়ে পুলিশ এলাকার আইনশৃংঙ্খলা রক্ষার স্বার্থে কাজ করবে আগামীতেও এই ধারাঅব্যাহত থাকবে।

এ-সময় তিনি আরও বলেন,নতুন পরিবেশ পরিস্থিতিতে আমরা পুলিশ  নব উদ্যমে কাজ শুরু করেছি।বিগত সময়ের চেয়েও সাংবাদিকদের সাথে পুলিশ প্রশাসনের সম্পর্ক আরো ভালো হবে,যুক্তিসংগত বস্তুনিষ্ঠ  লেখনীর মাধ্যমে  সঠিক তথ্য তুলে ধরতে, যেকোন সংবাদ প্রকাশ করার আগেসঠিক তথ্য ও ঘটনার সত্যত্বা নিশ্চিত করে প্রকাশেরজন্য অনুরোধ জানান এবং আইনশৃংঙ্খলা রক্ষায় সাংবাদিকদের পাশে থাকার আহবান জানান।সুপার শহিদুল্লাহ কাওছার, পিপিএম(বার)।

এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

(আরো পড়ুন)

২৮ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ।

https://paharkantho.com/news/23699