★ আত্ব সন্ধান নিও ★
---------------------সোহেল আহমদ রানা

ভালো মানুষ কোথায় পাবে
একটু সন্ধান দিও
নিজের দেহ কেমন ভালো
আত্ব সন্ধান নিও।

টাকায় আলো জগৎ ভালো
ঘরে বাইরে আজ
টাকা নাই ভালো নাই
জীবন বোধের সাজ।

নিজের চলায় নিজের বলায়
ভুল জানি আছে শত
নিজের দোষ নিজের ত্রুটি
দেখো জগতে কত।

নিজের পথে এগিয়ে যেতে
সংগ্রাম কতো বলো
নিজের সাথে নিজের যুদ্ধ
জোর করে তাই চলো।

------------------★★★---------------