শহরের জাদি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় আবাসিক হোটেলের কর্মরত ম্যানেজার নিহত হয়েছে। নিহতের নাম মো. জাহিদ হোসেন (২৭)। সে শহ‌রের বনরুপা পাড়ার বা‌সিন্ধা মৃত বজলুর রহমানের ছেলে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরবেলা এ দুর্ঘটনা ঘটে, এই ঘটনায় বাবুল (৩৫) নামে অপর এক জন আহত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বান্দরবান শহরের জাদিপাড়া বুদ্ধ মন্দির এর সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাউন্ডারি ওয়ালের সাথে ধাক্কা লাগলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে প‌রে স্থানীয়'রা তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে মো. জাহিদ হোসেনের অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টায় তার মৃত্যু হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, বান্দরবান শহরে মোটরসাইকেল এক্সিডেন্টে দুইজন আহত হওয়ার খবর শুনেছি, বিস্তারিত পরে জানানো হবে।