প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২২, ৭:২১ অপরাহ্ণ
অপহ্নত রোহিঙ্গা যুবক ঘুমধুম থেকে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে অপহরণের শিকার এক রোহিঙ্গা যুবক কে উদ্ধার করেছে ;১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন)একটি দল।গত ১১ জানুয়ারী কোন এক সময় জমির হোসেন নামের ওই যুবককে অপহরণ করা হয় বলে পুলিশ জানায়। গোপন সুত্রে খবর পেয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের একটি দল ১২ জানুয়ারী ভোর সাড়ে ৪ টারদিকে ক্যাম্প-৭'র পার্শ্বস্থ ঘুমধুমস্থ রেডিয়েন্ট গার্ডেন নামক স্থান থেকে তাকে উদ্ধার করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণে জড়িতরা সটকে পড়ে।উদ্ধার জমির হোসেন কুতুপালং ক্যাম্প-৭'র ডি ব্লকের হাফেজ আহমদের ছেলে।তাকে উদ্ধার পরবর্তী পিতার জিম্মায় দেওয়া হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)অধিনায়ক এসপি মোঃ নাইমুল হক।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭-২০২৬