লালমনিরহাটের উপজেলা সদরে বালুভর্তি ট্রলি থেকে ১৯০ কেজি গাঁজা উদ্ধার এবং দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।
আটকৃতরা হলেন- সদর উপজেলার গোকুন্ডা ইউপির জুম্মাপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. সবুজ ইসলাম ও একই এলাকার নুরুজ্জামানের ছেলে মো. আমিনুল ইসলাম।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন এসপি রশিদুল হক জানান, গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউপির বৈরাগী কুমর এলাকায় অভিযান চালান সদর থানার ওসি মাহফুজ আলম, এ সময় একটি বালুভর্তি ট্রলিতে তল্লাশি চালানো হয়, এসময় ট্রলিতে বালুর নিচে লুকানো ২৪টি বস্তার ভেতর থেকে ৪৭টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। যার ওজন ১৯০ কেজি। এ সময় ট্রলিচালক সবুজ ও মাদক ব্যবসায়ী আমিনুলকে আটক করা হয়।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬