
রাঙ্গুনিয়া(চট্রগ্রাম)প্রতিনিধিঃচট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি বাসায় বাথরুমের বালতির পানিতে পড়ে আয়াত নামের দেড় বছরের এক শিশু মারা গেছে।
আজ বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে পোমরা ইউনিয়নের হাজী পাড়া এলাকার এক বাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুর মা-বাবা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা হামিদ রহমান জানান,বাসায় তার স্ত্রী শারিরীক ভাবে অসুস্থ,এক পর্যায়ে সবার চোখের আড়ালে হামাগুড়ি দিয়ে শিশুটি বাথরুমে চলে যায়।
তিনি বলেন, 'কিছুক্ষণ পর আমার স্ত্রী বাথরুমে গিয়ে আয়াত কে বালতির পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে। পরে আমরা দ্রুত তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়।'
তাদের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায় পোমরা ইউনিয়নের হাজী পাড়া।শিশুটির বাবা হামিদ রহমান রাজমিস্ত্রির কাজ করেন।
এদিকে,শিশু আয়াতের এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬