
রাঙ্গুনিয়া(চট্রগ্রাম)প্রতিনিধিঃএক মাস পার না হতেই আবারো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়েছে ৩টি বসতঘর।লক্ষাধিক টাকা ও আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে এবার।
বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়'টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের কাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।যানা যায়,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।খবর পেয়ে তৎকানিক রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল ঘটনা স্তলে এলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামরুজ্জামান সুমন "পাহাড় কন্ঠ" কে জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে।খবর পেয়ে সাতে সাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় একটি দুতলা বিশিষ্ট ঘর এবং দু'টি সেমিপাকা বসতঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশংকা দেখা দেয়।
ক্ষতিগ্রস্ত হওয়া তিনটি পরিবার জানান,অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘরে একাদিক গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এতে জীবনযাপনে দুর্বিষহ হয়ে পড়ে।এতে এলাকাবাসী ও বৃত্তবানদের সহযোগীতা কামনা করে ক্ষতিগ্রস্ত পরিবার।
শুক্রবার(১০ সেপ্টেম্বর)বিকেলে সরেজমিনে পরিদর্শন করে ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী,এবং তৎক্ষণিক অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী উপহার করেন।এবং ক্ষতিগ্রস্ত পরিবার পুনরায় নিত্যদিনের মতো স্বাবলম্বী না হওয়া প্রয্যন্ত পাশে থাকারও আশ্বস্ত করেন।
এদিকে গেল মাসে রাঙ্গুনিয়ায় বিভিন্ন ইউনিয়নে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বিভিন্ন পরিবারের আশংকাজনক ভাবে ক্ষয়ক্ষতি দেখা যায়।এ ব্যাপারে সচেতন নাগরিকদের উদ্দেশ্যে-
উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেম,রাঙ্গুনিয়া উপজেলার প্রতিটি বাজারে দফায় দফায় অগ্নিকাণ্ড প্রতিরোধের প্রয়োজনীয় সচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়,সেখান থেকে প্রাথমিক ধারণা সঠিকভাবে নিলে অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া সম্ভব।দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোথাও স্বল্প পরিসরে আবারও কোথাও বা ভয়াবহ।
ক্ষয়ক্ষতি যেমনই হোক না কেন আগুণ কিন্তু সবসময় মারাত্বক। কারণ ছোট ছোট আগুনে মানুষ না পুড়লে পুড়ছে মানুষের স্বপ্ন৷সেহেতু প্রতিটি ঘর কিংবা দোখানে অগ্নি-নির্বাপক সিলিন্ডার ব্যাবহার করা অত্যান্ত জরুরী।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭-২০২৬