
বান্দরবান সংবাদদাতা: বান্দরবানে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় শহরের রোয়াংছড়ি বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকৃত আসামির নাম বাহাদুর আলম (২১)। সে রোয়াংছড়ি বাস স্টেশন এলাকার বাসিন্দা মৃত আমির আলীর পুত্র।
বান্দরবান সদর থানার (এসআই) ও সুয়ালক বিট অফিসার মোঃ আব্দুল আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন ১০০/১৯ জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বাহাদুর আলম (২১)কে গ্রেফতার করা হয়।
বান্দরবান সদর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭-২০২৬