
বান্দরবান:লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের মোহাম্মদ পাড়া এলাকা হতে ৫০ পিস ইয়াবা সহ ৫ জনকে আটক করেছে গজালিয়া ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টায় তাদের আটক করা হয়। আটকের পরে রাতেই তাদের লামা থানায় প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হল, মোঃ কাশেম (৩৮) পিতা: মৃত আবু বক্কর সিদ্দিক, সাং- মোহাম্মদ পাড়া, গজালিয়া ইউপি,মোঃ ওসমান (২৮) পিতাঃ মো. আনসার আলী সাং- মোহাম্মদ পাড়া, গজালিয়া ইউপি,মো.সুমন (২০) পিতাঃ মো.ইউনুস, সাং-নাপিতা ঝিরি, গজালিয়া ইউপি,মো. ফজর আলী (২৪) পিতাঃ বাবর আলী, সাং- মোহাম্মদ পাড়া, গজালিয়া ইউপি এবং মো. ইকবাল (৩০) পিতাঃ মহারাজ, সাং- মোহাম্মদ পাড়া, গজালিয়া ইউপি।
গজালিয়া পুলিশ ফাঁড়ির এএসআই রিন্টু জানান, ৫০ পিস ইয়াবা সহ ৫ জনকে আটকের পরে রাতেই তাদের লামা থানায় হস্তান্তর করে। এই ব্যাপারে লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬