
বান্দরবান: লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের কয়েকটি পয়েন্ট থেকে অবৈধ ভাবে উত্তোলন করা হচ্ছে হাজার ফুট বালু। (বৃহস্পতিবার ১০সেপ্টেম্বর২০ইং) সরেজমিনে গিয়ে দেখা যায়, আজিজ নগর ইউনিয়নের হিমছড়ি পাড়া মসজিদের পাশে পাহাড়ী চড়ার কালভার্টটি ফাটল দেখা দিয়েছে শুধু মাত্র অবৈধভাবে বালু তোলার কারনে।
হিমছড়ি পাড়ার প্রায় ২০০ পরিবারের এবং ছোট ছোট স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়তের একমাত্র অবলম্বন এই কালভার্টটি। হিমছড়ি পাড়া থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায়,সারা বছর অবৈধ এই বালু উত্তোলন কার্যক্রম চলতেই থাকে। দীর্যদিন বালু উত্তোলনের ফলে ব্রিজটি নিছের অংশকে ফাটল দেখা দিয়েছে।
এ ছাড়াও তেলুনিয়া খালের সাবেক চেয়ারম্যানের রফিক আহমদ এর বাড়ি সংলগ্ন এলাকা থেকে, এবং আইয়ুব কলোনির পাশে (তেলুনিয়া খাল) থেকেও অবৈধভাবে উত্তোলিত হচ্ছে হাজার ফুট বালু। এবং গত অর্থ বছরে আজিজ নগর চ' মিল থেকে তেলুিয়া ব্রিকস সলিন রাস্তা টি নতুন বাজেটে কাজ হয়, একমাত্র এই অবৈধ বালু উত্তোলনের কারণে ভেঙ্গে যাচ্ছে, তাই প্রশাসনের দ্রুত নেওয়া প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। মুটো ফোনে লামা উপজেলা প্রসাশন থেকে জানা যায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লামা উপজেলার মধ্যে কোথায় বালু উত্তোলনের জন্য কোন অনুমতি পত্র বা ইজারা দেওয়া হয়নি।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬