
বান্দরবান: সদরে জামছড়ি যুবলীগ ইউনিট কমিটির সাংগঠনিক সম্পাদক মংচউ মার্মার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা যুবলীগ।
বুধবার (২ সেপ্টেম্বর) ১২ টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
সমাবেশ ঘটনার জন্য জনসংহতি সমিতি(সন্তু লারমার)কে দায়ী করে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ তা না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।
জেলা যুবলীগের আহ্বায়ক কেলু মং এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী সাধারণ সম্পাদক ইসলাম বেবি,যুগ্ন সম্পাদক লক্ষীপদ দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল দাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী,ছাত্রলীগ নেতা কাউসার সোহাগ, কৃষকলীগ সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়াসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬