চনুমং মারমা রুমা(বান্দরবান)প্রতিনিধি:
৯ জুন ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০০৯ জন

রুমায় মাটিচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার,আটক ১৩

Copy Link

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেঙ্গা ইউনিয়নে মাটির নিচে পুঁতে রাখা এক অজ্ঞাতপরিচয় বাঙালি ব্যক্তির গুলিবিদ্ধ অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ১৩ জনকে আটক করেছে বিজিবি ও পুলিশ।

​সোমবার(৯ জুন)সকালে ৪ নম্বর গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া সংলগ্ন একটি গভীর জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জৈতুন পাড়া এলাকার জঙ্গলে একটি নতুন মাটিচাপা দেওয়া স্থানের সন্ধান পায় এলাকাবাসী। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বলিপাড়া বিজিবি ক্যাম্প ও রুমা থানা পুলিশের একটি যৌথ দল ওই এলাকায় অভিযান চালায়। পরে মাটি খুঁড়ে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

<আইনশৃঙ্খলা বাহিনী জানায়,প্রাথমিকভাবে নিহত ব্যক্তির মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে,বেশ কিছুদিন আগে তাকে গুলি করে হত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দুর্গম জঙ্গলে মাটিচাপা দেওয়া হয়েছিল। নিহত ব্যক্তি বাঙালি হলেও তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে জৈতুন পাড়া এলাকার ১৩ জন বাসিন্দাকে আটক করা হয়েছে।

আটককৃতরাহলেন,অনিলত্রিপুরা(৩৮),বিবিমনত্রিপুরা(২০),ইব্রিয়াত্রিপুরা(২২),ছুনচন্দ্রত্রিপুরা(৩৫),লাফিয়াত্রিপুর(৪৮),সতিজন ত্রিপুরা(২৮),ভাগ্যরাম ত্রিপুরা(৩৩),প্রদীপ ত্রিপুরা(৩২),অলদ্রিং ত্রিপুরা(২৯),লিও ত্রিপুরা (৩৫),সাজালং ত্রিপুরা(২০),জন ত্রিপুরা(২৭) এবং শ্রীমন ত্রিপুরা(৬৬)।

​রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া এলাকার জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় ১৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত ব্যক্তির পরিচয় ও হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এ ঘটনায় রুমা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুমায় মাটিচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার,আটক ১৩

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

১০

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১১

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১২

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১৩

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৪

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৫

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৬

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

১৭

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

১৮

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

১৯

আজন্ম পাপের উপাখ্যান

২০
error: Content is protected !!