
কপালে জোটে এক অদ্ভুত অভিশাপ।
জন্মই আমার আজন্ম পাপ নিয়ে বয়ে বেড়ায় ভূপৃষ্ঠে,
ক্ষয়ে যাই প্রতিদিন অবহেলা আর তীব্র কদর্য কৃষ্টিতে।
মুহূর্তের মধ্যে বদলায় চরিত্রের দৃশ্যপট,
যেখানে আজ পরম সুহৃদ, কাল সেখানে রণপট।
কেউ কাউকে কিঞ্চিৎ ছাড় দেওয়ার সুযোগ নাই,
সবাই ব্যস্ত সবার আখের গোছাতে ভাই!
সঞ্চারিত রক্তে আজ আদিম প্রভাব বিস্তার ঘটে,
ন্যায়-অন্যায় সব তুচ্ছ হয়ে যায় ঘোর সঙ্কটে।
প্রতি মুহূর্তে পাল্টায় মানুষের দৃঢ় সংকল্প,
মুখোশের আড়ালে চাপা পড়ে যায় সত্যের গল্প।
আমরা শুধু হেঁটে চলি এক অন্তহীন গ্লানি নিয়ে,
পাপের এই তপ্ত মরুভূমিকে আমাদের স্বদেশ বুঝিয়ে।
আরও কবিতা পড়ুন বারো রঙের ক্যানভাসে বান্দরবান
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬