
বান্দরবানের থানছিতে ৫ বছরের এক ত্রিপুরা সম্প্রদায়ের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
রবিবার (২৫ মে) সকালে ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত জনতা অভিযুক্ত বিজয় বড়ুয়াকে আটক করে থানায় সোর্পদ করে।
অভিযুক্ত বিজয় বড়ুয়া(১৬) থানচি সদরের নতুন পাড়া এলাকার বাসিন্দা। ধর্ষণের শিকার (৫) কন্যা শিশুটিও একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার দুপুরে থানচি সদরের নতুন পাড়া এলাকার সবজি বিক্রেতা বিজয় বড়ুয়া ডেকে নিয়ে যান প্রতিবেশি ৫ বছরের কন্যা শিশুটিকে। পরে রাতে ঘুমাতে গেলে শিশুটি যৌনাঙ্গে ব্যাথার কথা ও ঘটনাটি খুলে বলেন। পরে শিশুটির মা-বাবা বিজয় বড়ুয়ার কাছ থেকে জানতে চাইলে কোন প্রকার সদুত্তর দিতে পারেনি। পরে আজ সকালে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত বিজয় বড়ুয়াকে আটক করে থানায় সোর্পদ করেন। এই ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতারা অভিযুক্তের কঠোর বিচারের দাবিতে আজ সকাল থেকে দীর্ঘক্ষন থানা ঘেরাও করে রাখে।
থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো বলেন, শনিবার দুপুরে নতুন পাড়া এলাকায় ৫ বছরের এক ত্রিপুরা কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণে অভিযুক্ত বিজয় বড়ুয়াকে থানায় আটক করা হয়েছে। উত্তেজিত জনতা থানা ঘেরাও করে রেখেছে এবং আইন শৃংখলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের ও অভিযুক্তকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
আরো পড়ুন→বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬