প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৬, ৬:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
কালের ক্যানভাসে বিশ্বাসের দোলাচল

সময়ের পরিক্রমায়ে বদলে যায় সংকল্পের রঙ,
দৃশ্যপট পাল্টানোর তোড়ে ভাঙে পুরোনো সে ঢং।
হিমশীতল আত্মাতেও হঠাৎ জাগে দ্রোহের কাঁপন,
ভেঙে চুরে দিতে চায় জড়তার এই আয়োজন।
দরাজ গলায় আজ কুলুপ আঁটে বহুত্ববাদী স্বর,
যেখানে থাকার কথা মিলনের এক উচাটন ঘর।
বিশ্বাসের দেয়ালে আজ কেন এত খটকা লাগে?
সংশয়ের কালো মেঘ কেন তবে মনে জেগে ভাগে?
তবুও আঁধার কেটে আলো আসবে নতুন ভোরে,
মুছে যাবে সংশয়, সত্যের হাতখানি ধরে।
সময়ের হাত ধরে বদলাবে আবার এই ক্ষণ,
দ্রোহের আগুন শেষে শান্ত হবে ক্লান্ত এ মন।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬