
দৈনিক সাঙ্গুর স্টাফ ফটোগ্রাফার জাহাঙ্গীর আলমের ওপর হামলা চালিয়েছে বিএনপির নামধারী কতিপয় সন্ত্রাসী। হাটহাজারীর ৩ নম্বর বাজার এলাকায় উপজেলা শ্রমিক দলের সহদপ্তর সম্পাদক মো. রুবেলের নেতৃত্বে ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।
জাহাঙ্গীর আলম জানান, রুবেলের নেতৃত্বে সোহেলসহ সন্ত্রাসী দলটি এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম করে আসছিল। এতে বাধা দেওয়ায় গতকাল রাতে প্রথমে তাঁকে একটি দোকানে অবরুদ্ধ করে রাখা হয়। পরে লাঠি, লোহার রড ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি হামলা চালানো হয়।
ঘটনার পরপরই বিষয়টি ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের এপিএসকে জানানো হয়। তিনি বিষয়টি মন্ত্রীকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে হাটহাজারীর অতিরিক্ত পুলিশ সুপার তারিক আজিজ জানান, অভিযোগ পেয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, অভিযুক্ত মো. রুবেল একাধিক মামলার আসামি। তাঁর বিরুদ্ধে একাধিক পরোয়ানা (ওয়ারেন্ট) থাকলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬