
আরাফাত খাঁনঃ শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ এলাকায় ফিরেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেন।
নিজ এলাকায় পৌঁছালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে পার্বত্য অঞ্চলের উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
উষ্ণ অভ্যর্থনায় সাড়া দিয়ে নবনির্বাচিত এই নারী সংসদ সদস্য বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জন্য কাজ করার সুযোগ পাওয়া তার জীবনের অন্যতম বড় অর্জন। তিনি দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মাধবী মার্মা বলেন, বিশেষ করে নারীদের নিয়ে কাজ করতে পারলে তিনি নিজেকে আরও বেশি সফল মনে করবেন। কারণ দীর্ঘদিন ধরেই তিনি নারী অধিকার ও নারীর উন্নয়ন নিয়ে কাজ করে আসছেন। ফলে এ খাতে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেও জানান।
তিনি আরও বলেন, সরকার ও বেসরকারি পর্যায়ে নারী ও শিশুদের জন্য যেসব কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেগুলো কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে তা তিনি পর্যবেক্ষণ করবেন। যেসব কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, সেগুলো কীভাবে আরও গতিশীল ও কার্যকর করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, নারী নেত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন→দুটি স্কুল ও বৌদ্ধ বিহারের জন্যে আর্থিক সহায়তা দিলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭-২০২৬