
আজকের শিক্ষা, আগামীর সুন্দর ভবিষ্যৎ "প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বান্দরবানে অনুষ্টিত শিক্ষা সম্মেলনে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি বলেছেন, প্রকৃত শিক্ষা মানুষকে বিনয়ী করে তোলে।
মঙ্গলবার (৭এপ্রিল) সকালে বান্দরবান সদর উপজেলার উজানী পাড়া সিডিএসপি হল রুমে আয়োজিত শিক্ষা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা যদি প্রকৃত শিক্ষা গ্রহণ করি,তাহলে অবশ্যই বিনয়ী হয়ে উঠি। কারন সঠিক শিক্ষা মানুষকে বিনয়ী করে তোলে একজন মানুষকে দেখলেই তার স্বকীয়তা বোঝা যায়। তাই যে শিক্ষাই অর্জন করা হোক না কেন, তা যেন ভালোভাবে শেখা হয় এবং জীবনে কাজে লাগানো যায়। তিনি আরও বলেন, জীবনে কারও কাছ থেকে অপ্রত্যাশিত বিরুপ আচরণের শিকার হলেও পাল্টা একই আচরণ না করে ইতিবাচক মনোভাব বজায় রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষা সম্মেলনে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের ভর্তির অপেক্ষায় থাকা শিক্ষার্থী এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আলোচনায় অন্যান্য বক্তারা বলেন, বান্দরবান, রোয়াংছড়ি, রুমা ও থানচিসহ বিভিন্ন দুর্গম এলাকায় সাতটি প্রকল্পের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার মূল উদ্দেশ্য হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা।
বক্তারা আরও বলেন,সবাই উচ্চশিক্ষার সুযোগ পায়না। তাই বর্তমান সময়ে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। মুখস্তনির্ভর শিক্ষার পরিবর্তে সৃজনশীল, বাস্তবমুখী ও জীবনমুখী শিক্ষাই একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। এলক্ষ্যেই কাজ করছে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রভাষত উদ্ধব কুন্ডু বলেন, শিক্ষা একমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সৃজনশীলতা, জ্ঞান অর্জন, শারিরীক ও মানসিক বিকাশ এবং বুদ্ধিমত্তার উন্নয়ন ঘটে, যা জাতিগঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
সিডিসি, আগাপে ও সল্টবিডি এই তিনটি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মিথু ইসলাম (মেথুইচিং) বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক উদ্ধব কুন্ডু, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের শিক্ষা বিশেষজ্ঞ মার্গারেট মালাকার এবং স্থানীয় উন্নয়ন সংস্থা আগাপে"র নির্বাহী পরিচালক জয় বাহাদুর ত্রিপুরা প্রমূখ।
আরো পড়ুন→‘মাহা সাংগ্রাই পোয়েঃ’ উৎসবের আয়োজনে ব্যস্ত রুমাবাসী
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬