
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি–এর থানচি থানা শাখার সাবেক সাধারন সম্পাদক, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কোয়াইক্ষ্যং মৌজা প্রধান মাংসার ম্রো–এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং।
তিনি বলেন, ‘প্রাণবন্ত একজন মানুষ এভাবে চলে যাবে সত্যিই দুঃখজনক। তাঁর আত্মার সদ্গতি কামনা করছি এবং পরিবারে প্রতি রইলো সমবেদনা।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ সকাল ৮ ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মাংসার ম্রো পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি–এর থানচি থানা শাখার সাবেক সাধারন সম্পাদক ছিলেন, থানচি উপজেলার সদর ইউনিয়নের ২ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও কোয়াইক্ষ্যং মৌজার হেডম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অকাল মৃত্যুতে স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
আরো পড়ুন→দুর্গম রুমা উপলেয়ায় স্বাস্থ্যসেবা জোরদারে কমিউনিটি নার্সিং প্রশিক্ষণ সমাপ্ত
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭-২০২৬