
নিজস্ব প্রতিবেদকঃ ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৪:০০ ঘটিকায় সদ্য সমাপ্ত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বান্দরবান ৩০০নং আসনে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) রাজপুত্র সাচিং প্রু জেরী-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম (BTSWF)।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক: বিতনময় তঞ্চঙ্গ্যা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি অঞ্চল কমিটির সভাপতি: বিমল তঞ্চঙ্গ্যা, বান্দরবান অঞ্চল কমিটির সভাপতি: শিমুল তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক: নৈতিকজয় তঞ্চঙ্গ্যা, অর্থ সম্পাদক: লিজা তঞ্চঙ্গ্যা, দপ্তর সম্পাদক: ত্রিতাক্ক তঞ্চঙ্গ্যা, প্রচার ও প্রকাশনা সম্পাদক: বিসান্তর তালুকদার, সদস্য: সুপেল তঞ্চঙ্গ্যা, সাবেক সদস্য: লিলি তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি অঞ্চল কমিটির সহ সভাপতি: মন্তা তঞ্চঙ্গ্যা।

এ সময় বান্দরবান ৩০০নং আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) রাজপুত্র সাচিং প্রু জেরী-কে সংগঠনের তরফ থেকে ২০২৬ সালের ক্যালেন্ডার ও তঞ্চঙ্গ্যা ভাষায় নির্মিত শিক্ষা , সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক (আওইত) প্রকাশনা বই উপহার দেওয়া হয়।
নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) রাজপুত্র সাচিং প্রু জেরী বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম (BTSWF) এর উত্তরোত্তর সাফল্য কামনা করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য: বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম (BTSWF) বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) এর একটি সহযোগী সংগঠন হিসেবে শিক্ষা, শান্তি, ঐক্য ও প্রগতি এসব বিষয়কে ধারণ ও লালন করে কাজ করে থাকে। যার যাত্রা শুরু হয় ৬ জানুয়ারি ২০০৬ সাল থেকে। পার্বত্য চট্টগ্রামে পিছিয়ে পড়া অন্যতম সম্প্রদায়ের মধ্যে একটি তঞ্চঙ্গ্যা আদিবাসী সম্প্রদায়ের কল্যাণে ও উন্নয়নে অন্যতম ভূমিকা পালন করে থাকে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম (BTSWF)।
আরো পড়ুন→এমপি সাচিং প্রু জেরী-র সাথে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ফোরামের সৌজন্য সাক্ষাৎ
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬