
বান্দরবানঃ নাইক্ষ্যংছড়িতে সহকারী কমিশনার ভূমি পদে মো: অাশরাফুল হক এর যোগদান।নাইক্ষ্যংছড়ি উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করছেন মো: অাশরাফুল হক।
বুধবার( ২৯ জুলাই) প্রথম কর্মদিবসে নবাগত সহকারী কমিশনার (ভূমি) অাশারাফুল হক নিজ কর্মস্থলে যোগদান করে, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া অাফরিন কচির সাথে সাক্ষাৎ করেন।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি তার দপ্তরে নবাগত এসিল্যান্ড মো. আশরাফুল হককে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার নবাগত এসিল্যান্ডকে নাইক্ষ্যংছড়ি উপজেলা ভূমি অফিসে নিয়ে গিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন।
এসময়নাইক্ষ্যংছড়ি উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিরাও নবাগত এসিল্যান্ডকে ফুল দিয়ে স্বাগত জানান।
নবাগত সহকারি কমিশনারকে (ভূমি) ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন নির্বাহী কর্মকর্তা সাদিয়া আরেফিন কচি।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি বলেন, দীর্ঘদিন পর ভূমি কাজ নিয়ে অনেক সমস্য মোকাবেলা করতে হয়েছে। তবে দীর্ঘদিন পর হলেও এ উপজেলায় এসিল্যান্ড যোগদান করার ফলে ভূমি অফিসের কাজে গতি ফিরবে। এ ক্ষেত্রে সেবাপ্রার্থীদের ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন।
মো: অাশরাফুল হক ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রথম সহকারি কমিশানার ভুমি হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬