
কক্সবাজারঃ রামুর কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলীর গ্রামের নিখোঁজের দুই দিন পর সেই অালোচিত মনির আহমদ কে জীবিত উদ্ধার করেছে পুলিশ।
রামু থানার অফিসার ইন্চার্জ (ওসি) মোঃ আবুল খায়ের এর দিক নির্দেশনায়,গর্জনিয়া পুলিশ ফাড়ীর আইসি আনিসুর রহমান এস আই হুমায়ুন, নিখোঁজ মনির আহমদ কে আজ ভোর ৬টা দিকে রামু রাবার বাগান রাস্তার পাশে হাত পা বাধা অবস্হায় ঐ এলাকার কয়েক জন পথচারী দেখতে পেলে রামু থানায় খবর দেন।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল খায়ের এর নির্দেশনায় গর্জনিয়া ফাঁড়ীর এস আই হুমায়ুন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে উদ্ধার করে রামু থানায় নিয়ে আসেন।পরে মনিরকে তার পরিবার পরিজনের কাছে ফিরিয়ে দেন।
প্রসঙ্গত:রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলী গ্রামের ৬ মাস আগে পুরুষাঙ্গ কাটা সে আলোচিত মনির আহমদ (৪৫)গত মঙ্গলবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪ টা থেকে নিখোঁজ।সে ডাকভাঙ্গা গ্রামের মৃত গোলাম কাদেরের ছেলে। পেশায় একজন কৃষক ছিলেন।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬