
বান্দরবান : বিজিবির বান্দরবান সদর দপ্তর রিজিয়নের ব্যবস্থাপনায় নাইক্ষ্যংছড়ি ১১বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) জোন'র তত্ত্বাবধানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৪ শত অসহায় গরীব দুঃস্থদের বাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১ টায় নাইক্ষ্যংছড়ি বডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমাজিক দুরত্ব বজায় রেখে বিজিবির পক্ষ থেকে প্রাণঘাতী করোনা দুর্যোগে উপজেলার বিভিন্ন এলাকা হতে আসা খেটে খাওয়া অসহায় কর্মহীন ৪ শত পরিবারের মাঝে এ চাল বিতরন করা হয়।
১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল আসাদুজ্জামানের নির্দেশনা অনুযায়ী অসহায়দের মাঝে ৪ মেট্রিকটন চাল বিতরণ করা হয়।
এসময় বিজিবি জোনের অধিনায়কের পক্ষে জোন জেসিও নায়েব সুবেদার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি আর্ত মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। যেমন অসহায়দের ত্রান সামগ্রী , চিকিৎসা সেবা, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, রাস্তাঘাট মেরামত, সহ নানা কর্মসূচি।
আগামীতে ও বিজিবির এ প্রচেষ্টা অব্যাহত রাকবে। এসময় বিজিবির কর্মকর্তা, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ভা: জাহাঙ্গীর অালম কাজল, অর্থ সম্পাদক অামিনুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, এম, ইউপি রাশেদা বেগম,চালাঅং চাক মেম্বারসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭-২০২৬