
রামু উপজেলার কচ্ছপিয়াতে ৪ বছরের শিশুকে ধর্ষণ অভিযোগ পাওয়া গেছে । এ বিষয়ে শিশুটি পিতা স্থানীয় গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করলে ঘটনাস্থলে গিয়ে জনতার সহযোগিতায় নাছির উদ্দীন প্রকাশ লালু (১৬) নামক এক কিশোরকে আটক করে পুলিশ। পুলিশ জানান,কিশোরকে আটক করা হলেও ঘটনার সত্যতার জন্যে যাচাই-বাচাই করা হচ্ছে। প্রমান পেলে মামলা হবে।
একাধিক সূত্র জানায়,শিশুটি প্রতিদিনকার ন্যায় রোববার (১৩ জুলাই) বেলা সাড়ে ৩ টার দিকে বাড়ির পাশের মাঠে খেলছিলো। পাশে সামান্য জঙ্গল ছিলো। এ সময় লালু নামের স্থানীয় এক কিশোর শিশুটির মূখ চেপে ধরে পাশের ঝোঁপে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির আর্ত- চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে লালু পালিয়ে যাওয়ার সময় ধরে ফেলে স্থানীয় জনতা। সাথে সাথে তারা গজর্নিয়া ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থল গেলে জনতা কর্তৃক ধৃত কিশোর লালুকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে ফাঁড়িতে নিয়ে আসে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনিছুর রহমান এ প্রতিবেদককে বলেন, অভিযুক্ত কিশোর পুলিশ হেফাজতে আছে। তবে বিষয়টি আসলে ধর্ষণ না ধর্ষণের চেষ্টা না-কি পরিকল্পিত। অথবা পারিবারিক কলহের জের যাচাই-বাচাই করা হচ্ছে।তবে শিশুর পিতা শাহজাহানের দাবী তার মেয়েকে রক্তাক্ত করেছে নরপশুটি। তবে আটক কিশোরের পরিবার এ ঘটনা নাকছ করে দিয়ে বলেন তাদের ছেলে সম্পূণ নির্দোষ।
অপর দিকে শিশুটির পরিবার জানান,শিশুটিকে বর্তমানে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭-২০২৬