
সাম্প্রতিক সময়ের বহু আলোচিত লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা নুর এ জান্নাত রুমী এবং বান্দরবান বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুকের মধ্যে পারিবারিক ভুল বুঝাবুঝির অবসান হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসকের মধ্যস্থতায় এই সমস্যার আপাতত সমাধান হয়েছে বলে জানিয়েছেন ওমর ফারুকের মা শহরের একটি বেসরকারী স্কুলের শিক্ষক বুলবুল এ জান্নাত।
তিনি এ প্রতিবেদক কে জানান। আজ ১৪ জুলাই দুপুরে ফোনে তিনি বলেন, প্রত্যেক মানুষের ব্যাক্তি জীবন এবং পারিবারিক জীবন থাকে। আমার ছেলে এবং বৌমা এর বাইরে নয়। তাদের মধ্যে কিছুটা ভুলবুঝাবুঝি হয়েছিল। তবে আল্লাহর রহমতে জেলা প্রশাসক মহোদয়ের মধ্যস্থতায় সেটা সমাধান হয়েছে। পরে আমরা অভিভাবক পর্যায়ে বসে সেটা আরো সমাধান করবো তাই এই বিষয়ে আর কোন অতিরঞ্জিত কিছু না করার জন্য তিনি সংবাদ মাধ্যমের প্রতি আহবান জানান।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬