
ফেসবুকে সরকার সম্পর্কে বিভ্রান্তিমুলক ও মিথ্যা গুজব রটিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো ও দেশের স্থিতিশীলতা নষ্ট করার চক্রান্তের অভিযোগে নারায়ণগঞ্জে মোঃ আজিজুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব ১১’র সদস্যরা।
মঙ্গলবার বিকেলে র্যাব ১১ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) ফতুল্লা থানাধীন নয়ামাটি মুসলিম পাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিজুর রহমান এর বাড়ী শরিয়তপুর জেলার জাজিরার আঃ গনি মল্লিক কান্দি এলাকায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত যুবক “ সৈয়দ মোঃ আজিজুর রহমান” নামের ফেসবুক পেইজ চালিয়ে আসছে। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ মোবাইলসহ নানা রকমের ইলেক্ট্রিক ডিভাইস ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি, ভিডিও ও তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারসহ সরকার ও রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে মিথ্যা ও বিদ্বেষপূর্ণ স্ট্যাটাস দিয়ে গুজব রটিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্নকরাসহ আইন-শৃংখলার পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের চক্রান্ত করে আসছে। এসব অপরাধে তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬