
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী বিওপি'র বিশেষ টহল দল কর্তৃক মালিক বিহীন আকাশ মনি গাছের বল্লি জব্দ করেছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি'র আওতাধীন রেজুআমতলী বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৯ থেকে পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে কচুবুনিয়া ড্রাগন বাগান নামক স্থান থেকে রেজুআমতলী বিওপি'র বিশেষ টহল দল কর্তৃক আকাশ মণি গাছের বল্লি ৯০ টি অবৈধভাবে কক্সবাজার নিয়ে যাওয়ার সময়ে জব্দ করা হয়। জব্দকৃত আকাশ মণি গাছের বল্লি রেজু বিট নাইক্ষ্যংছড়ি রেঞ্জ লামা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬