নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আটক ৪৭ ছাত্রকে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার তাদের ছেড়ে দেয়া হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, আটকরা সবাই ছাত্র। তাদেরকে যাচাই বাছাই শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রোক্টরের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
সোমবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনের করার সময় পুলিশ তাদের আটক করেছিলে।
এর আগে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের শিক্ষার্থীদের তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আটক করার কারণে তাদের অভিভাবকরা থানার সামনে জড়ো হন।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭-২০২৬