

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে ঈদগাহ বা উন্মুক্ত স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে না। এ ক্ষেত্রে মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদের নামাজের জামাত খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে অনুষ্ঠিত হবে। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের ব্যবস্থা করা যেতে পারে।
নিচের নির্দেশনাসমূহ মেনে চলার জন্য অনুরোধ করা হলো।
১.করোনা ভাইরাসের সংক্রামন রোধকল্পে মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনায় উপজেলা প্রশাসন কর্তৃৃক এ বছর ঈদগাহের পরিবর্তে নিকটস্ত মসজিদে ঈদের নামাজ আদায়ের ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হয়।
২.মসজিদে মুসল্লিদের সকলের মাস্ক পরিধান করতে হবে।
৩.নামাজ আদায়ের সময় সামাজিক দূরস্ত বজায় রেখে দাঁড়াতে হবে। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত আয়োজন করা যেতে পারে।।
৪.সম্ভব হলে প্রত্যেকে নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে যাবেন।
৫.ঈদের নামাজের পূর্বে মসজিদের ফ্লোর সাবান পানি দিয়ে পরিষ্কার করতে হবে।
৬.নামাজ শেষে কোলাকোলি ও হাত মোসাফেয়া করা যাবে না।
মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল ফিতর উদযাপন করতে নাইক্ষ্যংছড়ি থানা'র অফিসার ইনচার্জ (ওসি) মো: অানোয়ার হোসেন ধর্মপ্রাণ নাগরিকদের অনুরোধ জানাচ্ছে।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬