সদর হাসপাতালে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে জীবাণুনাশক টানেল স্থাপন উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
সোমবার( ১১মে) হাসপাতালের গেইটে এই জীবাণুনাশক টানেলের উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন ডা.অং সুই প্রু মারমা পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুরসহসহ বান্দরবানের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদর হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ সূত্র থেকে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুরের পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে এই জীবাণুনাশক টানেল প্রদান করা হয়। এতে করে সবাই জীবাণুমুক্ত থাকবে বলে আশা করছেন স্বাস্থ্য বিভাগ।
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬